সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রের সেবক হিসেবে কাজ করতে হবে: ইউএনও সালেহ আহমেদ
Date: 2026-05-18
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে উপজেলা
পরিষদের উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে
জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও সেবামূলক মনোভাব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (১৮মে) সকাল ১১টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি
ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করা
প্রতিটি সরকারি দপ্তরের কর্তব্য। সরকার নির্ধারিত নিয়মনীতি অনুসরণ না করলে সংশ্লিষ্টদের
জবাবদিহিতার আওতায় আনা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রের সেবক হিসেবে জনগণের
কল্যাণে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম
বাস্তবায়নে স্বচ্ছতা ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি দপ্তরকে নিজ নিজ দায়িত্ব
নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের চলমান
কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ
সময় ইউএনও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের দায়িত্বপালনের অগ্রগতি সম্পর্কে
খোঁজখবর নেন। সভায় উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিয়া, প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামসহ সরকারি, আধা-সরকারি
ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more