অনলাইন ডেক্স: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে
নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সামনে কঠিন সময় আসতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন,
এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি
নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ধর্ম নিয়ে অপব্যবহারকারীদের সমালোচনা
করে বলেন, কিছু লোক মানুষকে বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা কাউকে
সেখানে নিতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, সৎ কাজ ও ইবাদতের মাধ্যমেই পরকালীন মুক্তি
সম্ভব, ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করা উচিত নয়। মন্ত্রী আরও বলেন, বিএনপি কথার চেয়ে কাজে
বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে
তিনি নির্দেশ দেন, প্রকল্প বাস্তবায়নে সততা বজায় রাখতে হবে, যাতে কাজের মান নিয়ে কোনো
প্রশ্ন না ওঠে। তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে
কিছু পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন নিজের হাতে
তুলে নেওয়া বা ‘মব’ তৈরি করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। উল্লেখ্য, নেহা নদী পুনঃখনন প্রকল্পের
জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা, যা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/সুমাইয়া শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more