প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৫:৪৬ এ.এম
শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান
অ-অ+
অনলাইন ডেস্ক:
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাস্টমস হাউজ, ঢাকা। গত সাত দিনে বিমানবন্দরে চালানো ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও সোনা জব্দ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার সোনা ও সোনার অলংকার জব্দ করা হয়েছে। এছাড়া যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য আনার কারণে আরও ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে।
অভিযানকালে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধ। পাশাপাশি বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যও আটক করা হয়।
এনবিআর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং শুল্ক ফাঁকি রোধে বিমানবন্দর এলাকায় এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more