বাউফলে জনদুর্ভোগ নিরসনে পাঁচ দফা দাবি সিভিল সোসাইটির
অক্টোবর ১৮, ২০২৬, ১১:৫২ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ১১:৫২ এ.এম
বাউফলে জনদুর্ভোগ নিরসনে পাঁচ দফা দাবি সিভিল সোসাইটির
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি জানিয়েছে বাউফল সিনিয়র সিভিল সোসাইটি। রোববার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের কাছে লিখিতভাবে এসব দাবি তুলে ধরেন। সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. খাল পুনঃখনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ: কালাইয়া থেকে বগা পর্যন্ত নুরাইনপুর ও কনকদিয়া হয়ে যাওয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃখনন করা।
২. বিকল্প সড়ক নির্মাণ: কাগজিরপুল থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত বিকল্প (বাইপাস) সড়ক নির্মাণ করা।
৩. আদালত পুনরায় চালু: জনগণকে স্বল্প খরচে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাউফলে ফৌজদারি ও দেওয়ানি আদালত পুনরায় চালু করা।
৪. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত: বাউফল পৌরশহরের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৌরশহরে দূরপাল্লার বাস, ট্রাক, ট্রলি ও টমটম প্রবেশ নিষিদ্ধ করা।
৫. স্থায়ী কার্যালয় ও হাসপাতালের জন্য খাসজমি বরাদ্দ: সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কার্যালয় নির্মাণ এবং জনস্বার্থে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে একখণ্ড খাসজমি বরাদ্দ দেওয়া।
সংগঠন সূত্রে জানা গেছে, পঞ্চাশোর্ধ্ব শিক্ষিত ও সচেতন নাগরিকদের নিয়ে বাউফল সিনিয়র সিভিল সোসাইটি নামে একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন গঠন করা হয়েছে। বাউফলের সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
দাবি উত্থাপনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও বাউফল প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিরুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, সদস্য হারেজ মাস্টার, বাউফল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাইফুল ইসলাম সেলিম ও কায়েস মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “দাবিগুলোর ব্যাপারে উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more