প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০২৬, ১১:০২ এ.এম
ঋণ জালিয়াতি ও বিল উত্তোলনের চাঞ্চল্যকর তথ্য
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপানোর কাজ পাইয়ে দেওয়ার বিপরীতে বা ওয়ার্ক অর্ডার জামিন রেখে ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেওয়ার পর তা পরিশোধ না করার অভিযোগ উঠেছে এক প্রিন্টিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একটি নির্দিষ্ট ব্যাংক থেকে ঋণ সুবিধা নেওয়া হলেও অত্যন্ত কৌশলে এনসিটিবি থেকে প্রাপ্ত বিলের টাকা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে উত্তোলন করা হয়েছে, যা ব্যাংকিং খাতের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী।
অনুসন্ধানে জানা যায়, প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা থেকে নির্দিষ্ট শর্ত ও জামানতের ভিত্তিতে প্রায় ৮৫ কোটি টাকার ঋণ গ্রহণ করা হয়েছিল। ব্যাংকের নিয়ম অনুযায়ী এনসিটিবি থেকে বইয়ের বিল ছাড় হওয়ার পর সেই অর্থ দিয়ে সংশ্লিষ্ট ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে ভিন্ন ব্যাংকের মাধ্যমে সেই বিলের সমস্ত টাকা তুলে নেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ এই ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংকটি চরম আর্থিক ঝুঁকিতে পড়েছে।
এই গুরুতর আর্থিক অনিয়ম ও জালিয়াতির বিষয়টি প্রকাশ পাওয়ার পর প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে এনসিটিবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি, নিয়মবহির্ভূতভাবে বিল উত্তোলনের পথ বন্ধ করা এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অনিয়ম ও জালিয়াতির কারণে ব্যাংকগুলো ঋণ প্রদানে আরও বেশি সতর্ক হয়ে পড়েছে, যার ফলে প্রকৃত ও সাধারণ মুদ্রণ ব্যবসায়ীরা অনেক সময় বৈধভাবে ঋণ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থা ও ব্যাংকগুলোর কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more