রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে জামায়াত: মির্জা ফখরুল
Date: 2026-04-25
অ-অ+
অনলাইন ডেক্স: নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল
করার অপচেষ্টা চালিয়েছে জামায়াত এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার
(২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টন-এ দলীয় কার্যালয়ে আয়োজিত মে দিবস উপলক্ষ্যে এক
যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে
পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং দেশকে আবারও অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে
দিতে চায়। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে
কে কী ভূমিকা পালন করছে তা সবাইকে বিবেচনা করতে হবে। সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের
সঙ্গে মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা উচিত। সহিংসতা বা অস্থিতিশীলতা
সৃষ্টির চেষ্টা দেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ
তৈরির চেষ্টার কথাও তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন,
তরুণদের ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন এবং কোনো ধরনের “অপরাজনীতি” থেকে
দূরে থাকা উচিত। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত
ছিলেন এবং আসন্ন মে দিবস কর্মসূচি সফল করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। তথ্য- বিডিপ্রতিদিন
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more