প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০২৬, ৪:৪১ এ.এম
প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনিওর ফেরা
অ-অ+
অনলাইন ডেস্ক:
প্রায় ১১ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে আবারো প্রতিযোগিতামূলক ফুটবলের সবুজ মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিও। ৪৬ বছর বয়সে ইতালিয়ান ফুটবলের তৃতীয় স্তর অর্থাৎ ‘সিরি সি’-এর দল রাভেন্নার হয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার। আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিপক্ষ ফোরলির বিরুদ্ধে ঐতিহাসিক এই ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তাঁর। রাভেন্না ফুটবল ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা এই খবরটি পুরো ফুটবল বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
এর আগে গত জুনে ক্লাবটির মালিক ও রোনালদিনিওর ঘনিষ্ঠ বন্ধু ইগনাজিও চিপ্রিয়ানির ক্লাবে সই করেন এবং এতে কিছু শেয়ারও কেনেন ২০০২ সালের এই বিশ্বকাপজয়ী তারকা। ২০০৩ থেকে ২০০৮ সালে বার্সেলোনায় সোনালী সময় কাটানো এবং ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই ব্রাজিলিয়ান ড্রিবলিং মাস্টার ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেন। এর পর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়লেও বিভিন্ন সময়ে প্রদর্শনী ও প্রীতি ম্যাচে তাঁকে দেখা গেছে। ক্লাব কর্তৃপক্ষের আশা, এই মহান তারকাকে দলে পাওয়ার মধ্য দিয়ে ক্লাবটির গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে অসংখ্য সমর্থক নতুন করে অনুপ্রাণিত হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more