মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
অক্টোবর ২৪, ২০২৬, ৪:২০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০২৬, ৪:২০ এ.এম
মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এ সময় তিনি গাড়ির ভেতরে উপস্থিত না থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই আকস্মিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তাঁর ব্যবহৃত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা অবস্থায় ছিল। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে হঠাৎ গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে পুলিশ আশপাশের বিভিন্ন সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more