প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২৬, ৩:৩১ এ.এম
প্রশাসন দলীয়করণের অভিযোগে বিএনপির সমালোচনা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় বিএনপির রাজনীতি ও প্রশাসনিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোক বসিয়ে পুরো প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চালাচ্ছে। তাঁর মতে, আগের স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের অনুসৃত পথেই হাঁটছে বিএনপি, যা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও জুলাই বিপ্লবের মূল গণ-আকাঙ্ক্ষাকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। পদসভায় এনসিপির মূল লক্ষ্য হিসেবে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব প্রদান এবং শহীদদের স্বজনদের উপস্থিতিতে তাঁদের রক্তের মূল্য রক্ষা করার অঙ্গীকাAর ব্যক্ত করা হয়। একই অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা বিএনপি ও তার অঙ্গসংগঠন যুবদল-ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে নতুন ধারার রাজনীতি ও সংস্কার বাস্তবায়নে সাধারণ মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more