অনলাইন ডেক্স:
প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হয়েছিল অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা।
সেই পরীক্ষার ফলাফল বুধবার (২৫ ফেব্রুয়ারি)
দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন আ ন
ম এহছানুল হক মিলন। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ
দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
শিক্ষার্থীরা এখন অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে
প্রবেশ করে Scholarship Result অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ উল্লেখ করে ফল জানতে পারবে।
এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে
পাঠালেও ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা
বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান
প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির
আহ্বায়ক ও একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
জানা গেছে, এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র
বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ের
নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/শিমু