প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২৬, ২:১২ পি.এম
প্রবাসীদের অধিকার সুরক্ষায় সক্রিয় বাংলাদেশ
অ-অ+
অনলাইন ডেস্ক: বিদেশে অনিয়মিত অবস্থানে থাকা বাংলাদেশি নাগরিকদের বৈধ মর্যাদা পাওয়ার সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ
অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে
তিনি এ তথ্য তুলে
ধরেন। মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার সুরক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং মর্যাদা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে বিদেশে
কর্মরত অনিয়মিত বাংলাদেশিদের জন্য বৈধতার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি জানান, বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো প্রবাসীদের
কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি বৈধকরণ বা সাধারণ ক্ষমা
কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে
থাকে। কোনো দেশ অনিয়মিত অভিবাসীদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণে সহায়তা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধ মর্যাদা দেওয়ার সাম্প্রতিক উদ্যোগের ফলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, বৈধকরণের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের আইন ও নীতির ওপর
নির্ভরশীল এবং বাংলাদেশ একতরফাভাবে এ ধরনের সুযোগ
নিশ্চিত করতে পারে না। সরকার নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনকে
অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। অনিয়মিত অভিবাসনের ফলে মানবপাচার, শ্রম শোষণ ও আইনি জটিলতার
ঝুঁকি বাড়ে উল্লেখ করে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং দক্ষতার স্বীকৃতি নিশ্চিতের মাধ্যমে নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান বাজার
সম্প্রসারণে কাজ চলছে। এছাড়া ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের
বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে সমঝোতা ও সহযোগিতার উদ্যোগ
অব্যাহত রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more