প্লে স্টোরে ভুয়া অ্যাপ থেকে সাবধান: আসল-নকল চেনার উপায়
অক্টোবর ১৮, ২০২৬, ৬:১৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৬:১৫ এ.এম
প্লে স্টোরে ভুয়া অ্যাপ থেকে সাবধান: আসল-নকল চেনার উপায়
অ-অ+
অনলাইন ডেস্ক:
জনপ্রিয় গুগল ক্রোম ব্রাউজারের নাম এবং লোগো হুবহু নকল করে প্লে স্টোরে ছেড়ে দেওয়া হয়েছিল একটি ভুয়া অ্যাপ। দেখতে আসলের মতো হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে এটি ডাউনলোড করেন এবং একপর্যায়ে অ্যাপটির ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে যায় এক লাখ। পরে বিষয়টি প্রকাশ্যে এলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি অপসারণ করে। প্রতারকদের এমন অভিনব জালিয়াতি থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমে অ্যাপটি ‘বল বাউন্স’ নামক সাধারণ একটি মোবাইল গেম হিসেবে প্লে স্টোরে প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সেপ্টেম্বর মাসের শেষ দিকে সেটির নাম, লোগো এবং বিবরণ পরিবর্তন করে ক্রোম ব্রাউজারের রূপ দেওয়া হয়। এমনকি সার্চ রেজাল্টে এটি বিজ্ঞাপন বা স্পনসরড হিসেবে আসল অ্যাপের উপরেও প্রদর্শিত হতো, যা ব্যবহারকারীদের আরও বেশি বিভ্রান্ত করত। তবে ব্রাউজার হিসেবে কাজ না করে অ্যাপটি ওপেন করলে একটি চ্যাট সার্ভিস চালু হতো।
প্লে স্টোরে যেকোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আসল ও নকলের পার্থক্য বুঝতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন—অ্যাপের প্রকৃত প্রকাশক বা ডেভেলপার কে তা ভালোভাবে যাচাই করতে হবে, কারণ ক্রোমের আসল প্রকাশক ‘গুগল এলএলসি’। এছাড়া শুধু বেশি ডাউনলোড বা ভালো রেটিং দেখে বিভ্রান্ত হওয়া যাবে না এবং সার্চে বিজ্ঞাপন দেখে কোনো অ্যাপকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। অজানা বা অচেনা কোনো সোর্স থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড না করে সবসময় বিশ্বস্ত ও অফিসিয়াল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more