পটুয়াখালীতে দুই জেলেকে জরিমানা, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
Date: 2026-05-19
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি: জাটকা সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে
পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে ১০টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল
জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা
হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার
নির্দেশনায় মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের
অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মির্জাগঞ্জ উপজেলার সহকারী
কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক দুই ব্যক্তিকে
মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ১০টি বেহুন্দি জাল ও প্রায়
৫ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিনিয়র
উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, মির্জাগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু.
মাহফুজুর রহমান, নৌ-পুলিশ সদর ফাঁড়ির সদস্য এবং মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্যরা। মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণে
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more