প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২৬, ৪:৩৫ এ.এম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম
অ-অ+
অনলাইন ডেস্ক:
চল শুরু হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার মৌসুম। গতবারের ধারাবাহিকতায় এবারও সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। অধিকাংশ করদাতার জন্যই সরাসরি কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ সীমিত থাকায় অনলাইন ব্যবস্থাই এখন মূল ভরসা। বর্তমানে দেশে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকলেও গত বছর অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন সাড়ে ৪৫ লাখের বেশি করদাতা।
অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির সঙ্গে সংযুক্ত সচল মোবাইল নম্বর এবং একটি বৈধ টিআইএন প্রয়োজন হয়। নিবন্ধনের জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট পাসওয়ার্ড ও টিআইএন ব্যবহার করে যেকোনো সময় সিস্টেমে লগইন করা যায়। রিটার্ন জমা দেওয়ার দিনে লগইন করে বার্ষিক আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ এবং দায়ের তথ্য ধাপে ধাপে পূরণ করে রিটার্ন সাবমিট করা সম্ভব।
ই–রিটার্ন সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে কর পরিশোধ করতে পারেন। রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যায়। এ ছাড়া চলতি করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দিলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের পরে রিটার্ন জমা দিলে এই প্রণোদনা আর প্রযোজ্য হয় না।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more