অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটা সৈকতে পুণ্যার্থীদের ঢল

Date: 2026-04-20
news-banner

জনি আলমগীর, কুয়াকাটা থেকে-
অক্ষয় তৃতীয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভোর থেকেই জড়ো হন হাজারো সনাতন ধর্মাবলম্বী। পুণ্যলাভের আশায় তারা সমুদ্রস্নানে অংশ নেন এবং দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে যোগ দেন।
সোমবার (২০ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের বিভিন্ন পয়েন্টে শুরু হয় স্নান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন এই আয়োজনে। স্নান শেষে অনেকেই প্রার্থনা, গীতা পাঠ ও পূজা-অর্চনায় অংশ নেন।

20deVoV.jpeg
এ উপলক্ষে আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছিল সমবেত প্রার্থনা, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা। পরে নির্ধারিত সময়ে সমুদ্রস্নান সম্পন্ন হয়।
ভক্তদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ও পূজা করলে পুণ্য লাভ হয় এবং জীবনের অশান্তি দূর হয়। এ বিশ্বাস থেকেই প্রতি বছর কুয়াকাটায় সমবেত হন হাজারো মানুষ।
আয়োজকরা জানান, আগত পুণ্যার্থীদের সুবিধার্থে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করা যায়।
দিনভর ভক্তদের উপস্থিতিতে কুয়াকাটা সৈকতজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

Leave Your Comments