অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোটের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার
বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলে
আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে
পারে।
রোববার মালিক সমিতির
সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলাচল স্বাভাবিক থাকবে।
তবে ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলকভাবে কম। বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য
যাত্রীদের চাপ অনেক বেশি।
ভোটের দিন ১২ ফেব্রুয়ারি
বাস চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘এদিন বাস চলাচলে কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ
চালক ও কর্মী ভোট দিতে ছুটি চেয়েছেন। ফলে বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ
শেষ হওয়ার পর রাতে আবার কিছু সার্ভিস চালু হতে পারে।’
এর আগে নির্বাচন
কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যান চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ
আরোপ করে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি
ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১
ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।
এছাড়া, ১০ ফেব্রুয়ারি
মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল
চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস-এম ডিউক