মন্দির ভাঙচুর পরিদর্শনে সংসদ সদস্য : দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস

Date: 2026-03-02
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলার ভুবনসাহা কাচারীর শত বছরের পুরাতন কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সোমবার বেলা ১২টার দিকে তিনি মন্দির পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি বলেন, “যে বাগানে ফুল থাকে, সেখানে দুই-একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই প্যাঁচা বাগান নষ্ট করার চেষ্টা করে। তাই মালিকে সবসময় সতর্ক থাকতে হয়। সমাজেও ভালো-মন্দ মানুষ থাকবে। তবে মন্দ লোকের সংখ্যা কম। আমরা সেই মন্দ লোকদের খুঁজে বের করে আইনের আওতায় আনবো।”Pg2o0Hv.jpeg
সংসদ সদস্য আরও বলেন, মন্দিরে প্রবেশ করে যারা কালী প্রতিমার মাথা ভেঙে ফেলেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মন্দির ভবন সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
মন্দির পরিদর্শনের সময় উপজেলা ও পৌর শহর শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া হিন্দু কমিউনিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

Leave Your Comments