প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৭, ২০২৬, ১১:৫৫ এ.এম
মিসরেই মেসির নজর কেড়েছিলো বিশ্ব
অ-অ+
বিডিফেস
ডেক্স: বিশ্বকাপের
শেষ ষোলোর মঞ্চে আজ রাতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে জায়গা
নিশ্চিত করার এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি রয়েছে লিওনেল মেসির ক্যারিয়ারের
এক বিশেষ অধ্যায়ের স্মৃতিও। মেসির
আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি জড়িয়ে আছে মিসরের নামের সঙ্গে।
২০০৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এই আফ্রিকান দলের বিপক্ষেই প্রথমবার শুরুর একাদশে
সুযোগ পান আর্জেন্টাইন মহাতারকা। সেই ম্যাচেই আসে বিশ্বকাপে তার প্রথম গোল। যুক্তরাষ্ট্রের
বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে
বদলি হিসেবে মাঠে নামলেও নিজেকে প্রমাণের সুযোগ পাননি মেসি। তবে দ্বিতীয় ম্যাচে কোচের
আস্থা অর্জন করে একাদশে জায়গা পান তিনি। মিসরের
বিপক্ষে ম্যাচের ৪৭তম মিনিটে হুলিও বারোশোর বাড়ানো বল জালে পাঠিয়ে বিশ্বকাপে নিজের
প্রথম গোলের স্বাদ নেন মেসি। পরে পাবলো জাবালেতার আরেকটি গোলে ২-০ ব্যবধানে জয় তুলে
নেয় আর্জেন্টিনা। সেই
জয়ই বদলে দেয় পুরো টুর্নামেন্টের চিত্র। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে
শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন মেসি। ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোলসহ পুরো আসরে
ছয় গোল করে জেতেন গোল্ডেন বুট। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে অর্জন
করেন গোল্ডেন বল। সেই
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা।
এরপর সময়ের সঙ্গে তিনি জিতেছেন ফিফা বিশ্বকাপ,
কোপা আমেরিকা ও ফিনালিসিমা গড়ে তুলেছেন ইতিহাসের
অন্যতম সফল ফুটবল ক্যারিয়ার। দুই
দশকের বেশি সময় পর আবারও নকআউট পর্বে মিসরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ
একই থাকলেও বদলে গেছে সময়, প্রেক্ষাপট এবং দুই দলের প্রজন্ম। আর্জেন্টিনা
চাইবে পুরোনো সুখস্মৃতিকে নতুন সাফল্যে রূপ দিতে। অন্যদিকে মিসরের লক্ষ্য থাকবে অতীতের
গল্প বদলে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস লেখা। তাই শেষ ষোলোর এই লড়াই শুধু কোয়ার্টার
ফাইনালের টিকিট নয়, বরং স্মৃতি, ইতিহাস এবং নতুন সম্ভাবনারও এক আকর্ষণীয় দ্বৈরথ। তথ্য-
নয়া দিগন্ত/ খেলাযোগ/ ফিফা/ বিডিফেস মেহেদী
হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more