প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৫:৫৬ এ.এম
মেসির জোড়া গোলে আটালান্টাকে হারালো ইন্টার মায়ামি
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফুটবল জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের ধারা বজায় রেখেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন আর্জেন্টাইন তারকা মেসি।
ম্যাচের শুরুটা বেশ কঠিন হলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে জার্মান বেরতেরেমের হেডে ম্যাচে প্রথম গোল পেয়ে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে আটালান্টা সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। এরপরই মাঠে শুরু হয় মেসির আসল জাদু। ম্যাচের ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। এর ঠিক চার মিনিট পর সতীর্থ লুইস সুয়ারেজের লম্বা বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে দারুণভাবে বোকা বানান এবং নিচু শটে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ তে নিয়ে যান।
ম্যাচে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগও পেয়েছিলেন মেসি। সরাসরি কর্নার থেকে বল জালে জড়ানোর চেষ্টা করলেও আটালান্টার রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। খেলার শেষ দিকে আটালান্টার পক্ষে ফ্যাব্রিস পিকো পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও তা মায়ামির জয় আটকাতে পারেনি।
এই জয়ের ফলে প্লে-অফের আগে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করল ইন্টার মায়ামি। আগামী ২৪ অক্টোবর নিউইয়র্ক রেড বুলসের মাঠে পরবর্তী ম্যাচে মাঠে নামবে মেসির দল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more