লোহিত সাগরে হুতিদের জন্য ইরানি অস্ত্র ও উপদেষ্টা প্রেরণ
Date: 2026-07-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২৬, ১:৫২ এ.এম
লোহিত সাগরে হুতিদের জন্য ইরানি অস্ত্র ও উপদেষ্টা প্রেরণ
অ-অ+
অনলাইন ডেস্ক:
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের চাপ আরও জোরদার করার উদ্দেশ্যে ইরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন–সংক্রান্ত সরঞ্জাম এবং সামরিক উপদেষ্টা পাঠিয়েছে বলে জানা গেছে। গত ১৩ জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি ফ্লাইটে ইসলামিক রেভল্যুশারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্য ও সামরিক সরঞ্জাম ইয়েমেনে পৌঁছায়। তবে সৌদি–সমর্থিত ইয়েমেনি সরকারের হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি তার রুট পরিবর্তন করে হুতিনিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে অবতরণ করতে বাধ্য হয়। ইয়েমেনে পাঠানো আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ও সদস্যরা মূলত হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ এবং সামরিক অভিযানে সহায়তা প্রদান করতে গেছেন। এছাড়া, হুতিদের কার্যক্রমে অর্থায়নের জন্য ওই বিশেষ ফ্লাইটে স্বর্ণও পাঠানো হয়েছিল বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইয়েমেনের সৌদি–সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি একে আন্তর্জাতিক নৌ নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছেন। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মুজাহেম আলসালুমের মতে, এই চালানে অন্তর্ভুক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র অতীতেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। তা সত্ত্বেও, ইরান হুতিদের সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। একইভাবে, হুতিদের সংবাদমাধ্যম–বিষয়ক কর্মকর্তা আবদেল রহমান আল-আহনোমিও ইয়েমেনে কোনো ধরনের সামরিক বিশেষজ্ঞ পাঠানোর দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more