কলাপাড়ায় কৃষিতে নতুন উদ্যোগ, প্রথমবার বিতরণ হয়েছে গোলপাতার চারা
Date: 2026-04-20
অ-অ+
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষির
বহুমুখীকরণ ও উপকূলীয় পরিবেশ উপযোগী চাষাবাদ বাড়াতে প্রথমবারের মতো কৃষকদের মাঝে গোলপাতা
গাছের চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আউশ মৌসুমকে সামনে রেখে ধানের বীজ ও সার সহায়তা
দেওয়া হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে
উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা
হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত
হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, প্রাথমিকভাবে
৫০০ কৃষকের মাঝে গোলপাতার চারা ও ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে। প্রতিটি কৃষককে
উল্লেখযোগ্য সংখ্যক চারা ও জৈব সার দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ জমিতে বাগান গড়ে তুলতে
পারেন। এছাড়া আউশ ধানের উৎপাদন
বাড়াতে ১০০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কৃষকদের
এ সহায়তার আওতায় আনা হবে। কৃষি কর্মকর্তারা বলছেন,
গোলপাতা চাষ উপকূলীয় এলাকায় অর্থকরী ফসল হিসেবে সম্ভাবনাময়। এটি পরিবেশ সংরক্ষণে ভূমিকা
রাখার পাশাপাশি কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more