প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২৬, ২:১২ এ.এম
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাপানে চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও জ্বালানি খাতসহ দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সফরকালে বাংলাদেশের উপকূলীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, কৃষি, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মোট ৬টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের (৪৬.৫৬ বিলিয়ন ইয়েন) ঋণ সহায়তার প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া জেট্রোর আয়োজনে অনুষ্ঠিত বিজনেস ফোরামে উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে আরও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের মোটরগাড়ি, জ্বালানি, প্রযুক্তি, লজিস্টিকস ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ—এই পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান। দুই দেশের দ্বিপক্ষীয় দ্বিপক্ষীয় বৈঠকে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৩০ কোটি মার্কিন ডলারের বা ১ ট্রিলিয়ন ইয়েনের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, লজিস্টিক হাব এবং বিখ্যাত টয়োটা কারখানা পরিদর্শন করেন এবং জাইকা, জেবিআইসি ও বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক পরিচালনা করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more