ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত ১দিনে ৮ শিশু

Date: 2026-04-07
news-banner

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে এক দিনে ৮ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া হাম-রুবেলা সন্দেহে আরও ৩৭ জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। তিনি জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এদিকে রোগের বিস্তার রোধে ঝালকাঠির নলছিটিতে জরুরি ভিত্তিতে তৃতীয় দিনের মতো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১০টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৬ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments