প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২২, ২০২৬, ৪:৪২ এ.এম
ফাইনালের উত্তেজনায় হাতাহাতি: তদন্ত শুরু করল ফিফা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের পর সৃষ্ট অনভিপ্রেত ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোমাঞ্চকর এই ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে উদ্ভূত উত্তেজনার সময় পরিস্থিতি শান্ত করতে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি দ্রুত এগিয়ে আসেন এবং সতীর্থদের রক্ষা করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
ম্যাচ শেষ হওয়ার পর মাঠে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ায় ফিফা কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। এই তদন্তের মাধ্যমে দোষী খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more