ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে বাউফলে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র্যালি
Date: 2026-07-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২২, ২০২৬, ৯:১৭ এ.এম
ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে বাউফলে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র্যালি
অ-অ+
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কালাইয়া পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবা জনপ্রিয় করতে এক সচেতনতামূলক রেলী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং বাংলা কিউ আর এর মাধ্যমে নগদবিহীন লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হতে এবং নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবহারে উৎসাহিত করা হয়।
অংশগ্রহণকারীদের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করা হয় এবং নগদবিহীন লেনদেন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কালাইয়া বন্দর শাখার ব্যাবস্থক মোঃ রুবায়েত মোরশেদ মিশুক,পূবালী ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, বাউফল উপশাখার ব্যাবস্থাক টি এম মনিরুজ্জামান, পূবালী ব্যাংক কালাইয়া বন্ধর শাখার ওপারেশন ম্যানেজার মোঃরবিউল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাংলা কিউ আর, ডেবিট কার্ড ও মোবাইলভিত্তিক ব্যাংকিং সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more