প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৮, ২০২৬, ৬:১৬ এ.এম
ফেনীতে রেল লাইনে মিলল যুবকের খন্ড বিখন্ড লাশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দেয়ানগঞ্জ-সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইসহাকের ছেলে। তিনি ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার ‘মেসার্স ফিরোজ অটোপার্টস’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ছিলেন।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মহানগর গোধূলি’ ট্রেনটি মঠবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মোহাম্মদ হোসেন সেটিতে কাটা পড়েন। ট্রেনের ধাক্কায় তাঁর দেহ খণ্ডবিখণ্ড হয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, সমিতির পরিচয়পত্র দেখে লাশটি শনাক্ত করা হয়। নিহত এই ব্যবসায়ীর কিছু ব্যবসায়িক দেনা-পাওনা ছিল, তবে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তিনি কেন রেলপথের ওই অংশে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। ফেনী স্টেশনের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান জানিয়েছেন, যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের এই ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more