দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, বাতিল ৫ ট্রেনের ছুটি
অক্টোবর ১২, ২০২৬, ৩:৩৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১২, ২০২৬, ৩:৩৭ এ.এম
দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, বাতিল ৫ ট্রেনের ছুটি
অ-অ+
অনলাইন ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীচাপ সামলাতে পাশাপাশি আরও পাঁচটি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ ডে) বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও দপ্তরপ্রধানসহ পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ ট্রেনের সময়সূচি ও সাপ্তাহিক ছুটি বাতিল।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে 'ঢাকা স্পেশাল-৩' আগামী ২০ অক্টোবর চলাচল করবে। 'ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২' ট্রেন দুটি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর—এ তিন দিন চলবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর চালানো হবে 'চট্টগ্রাম স্পেশাল-৪'।
যাত্রীভোগান্তি কমাতে পূর্বাঞ্চলের 'কক্সবাজার এক্সপ্রেস'-এর ১৯ ও ২০ অক্টোবরের, 'পদ্মা এক্সপ্রেস'-এর ২০ অক্টোবরের এবং 'মধুমতি এক্সপ্রেস'-এর ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 'জাহানাবাদ এক্সপ্রেস' ও 'রূপসী বাংলা এক্সপ্রেস'-এর ১৯ অক্টোবরের অফ ডে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত কোচ যুক্ত ও যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা
পূজায় অতিরিক্ত যাত্রীদের পরিবহন সুবিধা দিতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ অতিরিক্ত কোচ সার্ভিসে যুক্ত করা হচ্ছে। সিডিউল বিপর্যয় রোধ ও ট্রেন পরিচালনা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরিদর্শকরা সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবেন।
লাইনের নিরাপত্তায় রেলপথ পেট্রোলিং, ইঞ্জিন ও কোচের নিবিড় পরিচর্যার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিলিফ ট্রেন প্রস্তুত থাকবে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ প্রধান প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির পাহারা বাড়ানো হয়েছে। ১৯ ও ২০ অক্টোবর ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more