ঢাকায় পৌঁছেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, ২৪ জুলাই মাতাবেন মঞ্চ
Date: 2026-07-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২৬, ৪:৩০ এ.এম
ঢাকায় পৌঁছেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, ২৪ জুলাই মাতাবেন মঞ্চ
অ-অ+
অনলাইন ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে পাকিস্তানের এই খ্যাতনামা গায়ক ঢাকায় পা রাখেন, যার মাধ্যমে তার ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে।
আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। এর আগে কনসার্টটি স্থগিত বা বাতিল হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে আয়োজকপক্ষ এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে এই আয়োজনটি এ বছরের অন্যতম বড় সংগীত উৎসবে পরিণত হবে। পাকিস্তান ছাড়াও ভারত ও বাংলাদেশে আতিফ আসলামের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। বলিউডের অসংখ্য জনপ্রিয় ও সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি কোটি কোটি শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। এবার সেই তারকা শিল্পীকে সরাসরি মঞ্চে উপভোগ করার অপেক্ষায় রয়েছেন দেশের সংগীতপ্রেমীরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more