ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
Date: 2026-09-13
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২:৫৯ পি.এম
ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাউফল পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সমন্বয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।
ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more