চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু নির্যাতন, শিক্ষক গ্রেফতার

Date: 2026-03-05
news-banner

অনলাইন ডেক্স:
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদী মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ইমতিয়াজ স্থানীয় বাসিন্দা শওকত হাবিবের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় দেড় থেকে দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে তাদের সঙ্গে জোরপূর্বক যৌন নির্যাতনে লিপ্ত ছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে চারজন শিশুর অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে, সবার বয়স ১০ বছরের কম। তারা অভিযুক্ত শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যেত।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


তথ্য বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments