ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ, সহায়তার আবেদন
Date: 2026-04-30
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ক্যান্সারে আক্রান্ত জেলে
পরিবারের গৃহবধূ, সহায়তার আবেদন করতে না পেরে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। জানা গেছে, জেসমিন বেগমের
স্বামী মিন্টু সিকদার একজন জেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার
সামান্য আয়ে কোনোরকমে সংসার চললেও স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে
সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে চিকিৎসার জন্য ধার-দেনা করে প্রায় নিঃস্ব হয়ে গেছেন তিনি। বর্তমানে জেসমিন বেগমের
উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন
মিন্টু সিকদার। স্থানীয়রা জানান, সময়মতো
যথাযথ চিকিৎসা পেলে জেসমিন বেগম সুস্থ হয়ে উঠতে পারেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে
এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সহায়তার জন্য যোগাযোগ: মোবাইল:
০১৭৫১৪৮৬৬৪৪
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more