বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

Date: 2026-04-23
news-banner

অনলাইন ডেক্স:
ঢাকা সহ দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার সচিবালয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, নতুন এই ভাড়া বৃদ্ধি আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করা হবে।
বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, যা নতুন সিদ্ধান্তের ফলে আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া বর্তমানে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা রয়েছে।
তবে রেল ও নৌপথে ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।


তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments