প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৭, ২০২৬, ১:৫১ পি.এম
বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিল উত্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ বিলটি পেশ করেন। এর মাধ্যমে ২০০১ সালের অকার্যকর ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত করা হবে। বিলটি এখন আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, কৃষি, ব্যবসা, আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে। এ উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তরাঞ্চলের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more