প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:১৬ এ.এম
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিনামূল্যে তিন মাস মেয়াদী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই ৬০০ ঘণ্টার নিবিড় কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এবং বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত e-laeltd.com/64-student-reg-jubo লিংকে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। উপরন্তু প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীদের জন্য প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান এবং নিয়মিত সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতার ব্যবস্থা থাকবে। কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকা আবেদনকারীদের চূড়ান্ত সিলেকশনে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক নির্বাচনের পর আগামী ১৯ সেপ্টেম্বর লিখিত ও ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করে তা খুদে বার্তার (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more