বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ
Date: 2026-08-04
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৪, ২০২৬, ১০:২৪ এ.এম
বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও পরিষদ সচিব মো. খলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় মিলঘর বাজারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য মামুন খান, যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েত, আদাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিন রেজা, কৃষকদলের সদস্য সচিব ফিরোজ সিকদার এবং পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কবির হোসেন।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম বলেন- তাদের অভিযোগ সঠিক না। যারা মানববন্ধনের আয়োজন করেছেন তাদের ব্যক্তিগত সুবিধা না দেওয়ায় তারা স্থানীয় কিছু লোকজনকে ভয় দেখিয়ে মানববন্ধনে যোগ দিতে বাধ্য করে। তারা ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় প্রকল্পের ভাগ দাবী করেন। প্রকল্পের টাকা কাজ করার জন্য তাদের জন্য নয়। পরিষদ সচিব মো. খলিল জানান, সরকারি একটা ফি আছে। সেটা চাওয়ায় আমার উপর ক্ষেপেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more