বাউফলে ‘রেকটিফাইড স্পিরিট’ (ইথানল) ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ১
Date: 2026-09-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:২৩ এ.এম
বাউফলে ‘রেকটিফাইড স্পিরিট’ (ইথানল) ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ১
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত ‘রেকটিফাইড স্পিরিট’ খাঁটি অ্যালকোহল (ইথানল)
চার বোতলসহ মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটিফাইড স্পিরিট ও নগদ ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মজিবর রহমান খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবর রহমান বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার বোতল রেকটিফাইড স্পিরিট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিরিট বেআইনিভাবে বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more