প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৭:৪৫ এ.এম
বাউফলে জ্বালানি তেলের সংকট নিরসনে লিফলেট বিতরণ
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জ্বালানি তেলের সংকট নিরসন, সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে লিফলেট বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে বাউফল পৌরশহরের বিভিন্ন স্থানে তাঁর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সংকটের কারণে সাধারণ মানুষ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
লিফলেট বিতরণকালে খলিলুর রহমান বলেন, জ্বালানি তেল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, পরিবহন, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাতে সংকট দেখা দিলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তাই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল নিয়ে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং কেউ অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন।
কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more