পটুয়াখালীর বাউফলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার কালাইয়া ইউনিয়ন ও নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন বলেন, "স্প্রেইড হিউম্যানিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিনের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমাদের পাশে থাকবেন।"
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সাইমন গাজী, সহ-অর্থ সম্পাদক বায়েজিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আরাফাত ইসলাম, সদস্য শাফিন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক এ কার্যক্রমে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আর্থিক সহায়তার মাধ্যমে অংশ নিতে পারবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more