প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:০৯ এ.এম
বাউফলে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাউফল থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রুবেল হাওলাদারকে আটক করে তাঁর কাছ থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, গ্রেপ্তার রুবেল হাওলাদার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাবুল হাওলাদার এবং মায়ের নাম রাজিয়া বেগম।
বাউফল থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more