বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলায়
২৮০ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকাসহ মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক
যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাউফল পৌরসভার কাগজীরপুল
এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাইনুল ইসলাম সুমন বরিশালের
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের বাসিন্দা এবং
মো. মালেক হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে বাউফল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাকে
আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ
৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ-কালিশুরী সড়ক ব্যবহার করে বাউফলসহ আশপাশের বিভিন্ন
এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। বাউফল থানার পুলিশ পরিদর্শক
(তদন্ত) আতিকুল ইসলাম জানান, আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরালোভাবে চলমান অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more