পটুয়াখালীর বাউফল উপজেলার
ধূলিয়া আলোকচাঁদকাঠী গ্রামের বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী সহোদর নিদু, সাধন ও রিপনের
পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাদের নগদ অর্থ ও খাদ্যসামগ্রী
প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা
নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর পক্ষ
থেকে এ সহায়তা তুলে দেওয়া হয়। তিন সহোদরের বড় ভাইয়ের হাতে নগদ ১০ হাজার টাকা, ৫০ কেজি
চাল এবং প্রতিবন্ধী ভাতার নিশ্চয়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা
সালেহ আহম্মেদ জানান, অসহায় এ পরিবারের জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয়
সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, “তিন সহোদরের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে তাদের
জন্য একটি মুদিমনোহারী দোকানের ব্যবস্থাও করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।” স্থানীয়রা প্রশাসনের এ মানবিক
উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে এ
ধরনের সহায়তা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more