বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভাঙচুর

Date: 2026-03-01
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলার একটি প্রাচীন মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় অবস্থিত শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এ ঘটনা ঘটে।oFTMay6.jpeg
মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের দিকে একদল দুর্বৃত্ত মন্দির প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায়। এতে একটি কালীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বহিরাগত কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাউফল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল পালসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, একটি কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments