বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরপাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
Date: 2026-07-02
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ৯:৫১ এ.এম
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরপাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
অ-অ+
বাউফল (পটুয়াখালী), ২ জুলাই: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা, টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘরের মালিককে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই সহায়তা খুবই সামান্য। তবে এই দুর্যোগের সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।" তিনি আরও বলেন, "সহযোগিতার ক্ষেত্রে আমরা দল-মত বিবেচনা করি না। ক্ষতিগ্রস্ত মানুষই আমাদের কাছে প্রধান বিবেচ্য।" সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছিলেন। এমন সময়ে এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more