বাউফলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

Date: 2026-04-15
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা, প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

htwxrAo.jpeg
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন খান, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার নুরুন্নবীসহ অন্যান্যরা|
সভায় ইউএনও সালেহ আহমেদ বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে জোরালো ভূমিকা রাখতে হবে| বর্তমান সময়ে শুধু নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করাই যথেষ্ট নয়, আমাদের শিক্ষার্থীদের ˆনতিকতা, সৃজনশীলতা ও প্রযুক্তি-সচেতনতার দিকেও সমান গুরুত্ব দিতে হবে| একটি ¯^চ্ছ ও নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমšি^ত উদ্যোগ অপরিহার্য| আমরা চাই শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে সফলতা অর্জন করুক| এজন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে|

yzJjPxe.jpeg
এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ১২৮ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন|
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

Leave Your Comments