বাউফলে মব সৃষ্টি করে শিক্ষকদের হেনস্তার অভিযোগ

Date: 2026-04-01
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে অসাধাচারণ ও মব সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মার্চ) দুপুর ১টায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন অভিযোগ করেন, ব্যাক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিলের লক্ষ্যে বাউফল উপজেল গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধাপরিচয়ে মব সৃষ্টির চেষ্টা চালান হাসান মাহমুদ। এ ঘটনায় কলেজের শিক্ষকরা ন্যায় বিচার আশা করছেন।

JiSlN5h.jpeg
তিনি আরও বলেন, শিক্ষকদের হেনস্তা ও মব সৃষ্টির চেষ্টায় অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়া কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করায় গণঅধিকার পরিষদ বাউফলের দায়িত্বশীলদের অবহিত করা হবে।

DoDiYQ8.jpeg
তবে এবিষয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ উপজেলা পরিষদ গেটের সামনে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন। আমার সাথে যা হয়েছে তা সারাদেশ ও বিশ্ববাসী দেখেছে।
সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments