বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান

Date: 2026-03-03
news-banner

বাউফল (পটুয়াখালী)সংবাদদাতা:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও মূল্যবোধসমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।hDSg5Mb.jpeg
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, প্রযুক্তি, গবেষণা ও সৃজনশীলতার ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার ও এলাকার জন্যও গর্বের। অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার বিকল্প নেই।”MA35xv3.jpeg
তিনি আরও বলেন, “আজকের এই সংবর্ধনা ভবিষ্যতের দায়িত্বের বার্তা বহন করে। তোমাদের মধ্য থেকেই একদিন দেশের সেরা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে নেতৃত্ব দেবে।”
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক বিকাশের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।hi3Mh45.jpeg
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন বক্তব্য রাখেন। শেষে পঞ্চম ও অষ্টম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave Your Comments