বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ,
গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি
সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার
(২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাউফলের
বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার
পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি কৃষিনির্ভর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করে
বলেন, নিজস্ব উদ্যোগে ফলমূল ও খাদ্যশস্য উৎপাদন বাড়াতে পারলে পরিবারে পুষ্টিকর ও নিরাপদ
খাদ্যের চাহিদা পূরণ সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান,
বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয়
জনপ্রতিনিধিরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more