বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলায়
গণ অধিকার পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায়
বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে
এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা গণ অধিকার পরিষদের
সভাপতি হাবিব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য
রাখেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল
পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক
অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয়
কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক আকন, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক মো. রাশেদুল ইসলাম, বাউফল উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.
হাসান মাহমুদ এবং গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সদস্য সচিব শাকিল আহমেদ। পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগির
পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more