বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা ˆবশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে| গ্রামীণ
কৃষ্টি-সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ-গান এবং ঐতিহ্যবাহী
পান্তা-রুই খাওয়ার আয়োজনের মাধ্যমে নতুন বছরকে ¯^াগত জানায় সর্বস্তরের মানুষ| দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বাউফল উপজেলা
পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রাটি পৌর শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়| শোভাযাত্রায়
অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, ব্যানার-ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে বাঙালির
হাজার বছরের সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন|
বাউফল উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি,
বাউফল শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) সালেহ আহমেদ| এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের
ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম| অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংস্কৃতিককর্মী ও সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন| শিশু-কিশোরদের উপস্থিতি অনুষ্ঠানকে
আরও প্রাণবন্ত করে তোলে|
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে স্থানীয় শিল্পীরা বাঙালির ঐতিহ্যবাহী
গান, নৃত্য ও কবিতা পরিবেশন করেন| ˆবশাখী গান ও লোকসংগীতের তালে তালে উপস্থিত দর্শক-শ্রোতারা
মেতে ওঠেন এক আনন্দঘন পরিবেশে|
এছাড়া অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের
জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ও রুই মাছ, যা ˆবশাখী উৎসবের
অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত| সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন বাউফলে
এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে
নতুন বছরকে বরণ করে নেয়| এ আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল|
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more