বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌরসভায় সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে
ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে
পুলিশ। গতকাল রবিবার (১০ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায়
ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয়
একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে শিশুটির বাবা কাজের
প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে যান এবং মা গবাদি পশু নিয়ে মাঠে যান। এই সুযোগে প্রতিবেশী
বারেক বিশ্বাস শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে তার বসত ঘরের পেছনের বারান্দায়
নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে বড় মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি
শুরু করেন। ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন বারেক বিশ্বাস তাকে ডেকে নিয়ে গেছে। তাৎক্ষণিক
ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলে শিশুটি ঘর থেকে কান্নাজড়িত অবস্থায় বের
হয়ে আসে। পরে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত
বর্ণনা দেয়। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের
সৃষ্টি হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বারেক
বিশ্বাসকে গ্রেপ্তার করে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, "লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। অভিযুক্ত
ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে
পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।" ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী
হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয়
একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে শিশুটির বাবা কাজের
প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে যান এবং মা গবাদি পশু নিয়ে মাঠে যান। এই সুযোগে প্রতিবেশী
বারেক বিশ্বাস শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে তার বসত ঘরের পেছনের বারান্দায়
নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে বড় মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি
শুরু করেন। ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন বারেক বিশ্বাস তাকে ডেকে নিয়ে গেছে। তাৎক্ষণিক
ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলে শিশুটি ঘর থেকে কান্নাজড়িত অবস্থায় বের
হয়ে আসে। পরে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত
বর্ণনা দেয়। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের
সৃষ্টি হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বারেক
বিশ্বাসকে গ্রেপ্তার করে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, "লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। অভিযুক্ত
ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে
পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।"
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more